__উপক্রমণিকা

আমি হয়তো মানুষ নই
মানুষগুলো অন্যরকম, হাঁটতে পারে, বসতে পারে
এঘর থেকে ওঘরে যায়।
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।
----
আর আমি, সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে, জাপটে ধরি। _____________________ নির্মলেন্দু গুণ
           তারিখ: ,

কালের কণ্ঠ পত্রিকায় আমার একটা অনুবাদ

Post by: সুশান্ত বর্মন Date: Saturday, January 21, 2012
গত বৎসরের ৯.৯.১১ তারিখে 'কালের কণ্ঠ' পত্রিকায় আমার বাংলায় ভাষান্তর করা সিমোন দ্যা বুভোয়ার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। সময়াভাবে সেটা কাউকে জানানো হয়নি। আজকে সুযোগ পেয়ে লিংকটা শেয়ার করলাম।
এ৪ কাগজে মোট ১২ পৃষ্ঠার দীর্ঘ লেখাটির মাত্র ৭ পৃষ্ঠা তারা প্রকাশ করেছে। কিন্তু নিচে আংশিক কথাটি লিখে দেয় নি।

প্রকাশিত লেখাটির লিংক

শীতকাল এবার শেষ হচ্ছে না

Post by: সুশান্ত বর্মন Date: Saturday, January 21, 2012
এই বৎসর শীতকাল যেন শেষ হচ্ছে না। গত বৎসরগুলোতে মাঘ মাসে তেমন শীত পড়েছিল কি? মনে তো হয় না। তবে এবার আবহাওয়া ভিন্নরকম। শৈত্যপ্রবাহ চলছে তো চলছেই। ডিসেম্বরে প্রায় ১৪/১৫ দিন কুয়াশাচ্ছন্ন শৈত্যপ্রবাহ ছিল। জানুয়ারিতেও চলছে। বঙ্গাব্দের হিসেবে মাঘ মাসের আজ ৭ তারিখ। হিসেবে তো ঠান্ডা থাকারই কথা। তবে পূর্ববর্তী বৎসরগুলোতেও কি এই সময়ে এমন ঠান্ডা ছিল? মনে পড়ছে না।

তীব্র গরমে বাতাস উত্তপ্ত

Post by: সুশান্ত বর্মন Date: Thursday, September 01, 2011
তীব্র এবং প্রচন্ড গরম। সারাদিন শুধু হাঁসফাঁস করছি। বাতাসও উত্তপ্ত হয়ে গেছে। লু হাওয়ার মত চামড়ায় তাপের হলকা লাগে। গত কয়েকদিন থেকেই এমন হচ্ছে।

মামনি'র দুই বৎসর বয়স পূর্ণ হল

Post by: সুশান্ত বর্মন Date: Thursday, March 10, 2011
আজ মামণি'র দুই বৎসর বয়স পূর্ণ হলআজ মামণি'র দুই বৎসর বয়স পূর্ণ হল। ধীরে ধীরে সে বড় হচ্ছে। এখন চারবর্ণের শব্দ বলতে পারে, খিলখিল করে চারপাশ আলো করে হাসতে পারে। দুপায়ে গুটিগুটি করে দৌঁড়তে পারে। ঘর ঝাড় দিতে, মেঝে মুছতে, কাপড় ভাঁজ করতে, কাপড় ধুতে, তারে শুকাতে দিতে, রান্না করতে, খুন্নতি দিয়ে নাড়াচাড়া করতে, একা একা স্নান করতে, একা একা ভাত খেতে, বই পড়তে, লেখালেখি করতে, ছবি আঁকতে.... কত কি যে পারে, ভেবে অবাক হই।

সদরে বহুমাত্রিক কর্মস্থলে এলাম

Post by: সুশান্ত বর্মন Date: Monday, February 07, 2011
আমার জীবনের উলিপুর অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। এখন আমি সদরে চলে এসেছি; বহুমাত্রিক কর্মস্থলে। যেখানে ছাত্র ছিলাম, এখন আমি সেখানকারই শিক্ষক।
  • শ্রদ্ধাভরে স্মরণ করি প্রয়াত মোস্তফা স্যারকে।
  • নমস্কার জানাই শামসুল স্যার, তপন স্যার, আফতাব স্যারের উদ্দেশ্যে।
কলেজে প্রথম দিন ঢুকেছিলাম বাবার পিছু পিছু। ঢুকতেই মোস্তফা স্যারে দেখা হয়েছিল। বাবার স্যারকে প্রণাম করতে বলেছিল। মোস্তফা স্যারের পা ছুঁয়ে প্রণাম করেছিলাম যে জায়গাটায়, সেই জায়গাটার সামনের গেটটি এখন বন্ধ। আমি অন্যপাশ (বর্তমানের প্রধান গেট) দিয়ে ঢুকে সেই জায়গাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে ছিলাম।

জীবনের নতুন সময়ের সূচনা হল ০৭/০২/২০১১ তারিখ থেকে।

আমার বিভিন্ন ব্লগ

সংরক্ষণাগার