মুক্তিযুদ্ধের সংকলন

রাস্তায় আসতে আসতে বাসে মুক্তিযুদ্ধ বিষয়ে বিতর্ক শুনলাম। দুজন যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে নানারকম কথা বলছিলেন। একজন পক্ষে আর একজন বিপক্ষে। বাসে যেতে যেতে এরকম নানা কথা শুনি। কখনও কখনও হাস্যকর লাগে। আবার কখনও কখনও কারও কথা বেশ যৌক্তিক মনে হয়। আমি সাধারণত বাসে বা চায়ের দোকানের কোন আলোচনায় অংশগ্রহণ করি না। কিন্তু আজকের কথাবার্তা শুনে মনে হচ্ছিল কিছু বলি। বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার চুপ থাকা কোনক্রমেই উচিত নয়। কিন্তু এত বেশি ক্লান্ত ছিলাম যে, কিছুই বলতে ইচ্ছা করছিল না। সকালে টিপটিপ বৃষ্টির মধ্যেই গিয়েছি, একেবারে ভিজে যাইনি, কিন্তু জামার উর্ধাংশ একটু ভিজে গিয়েছিল। ফেরার পথেও টিপটিপ বৃষ্টি পড়ছে। ক্ষুধা লেগেছিল খুব। তাই কিছু বললাম না। আসলে মু্ক্তিযুদ্ধ নিয়ে বিপক্ষের যুক্তিগুলোও আমাদের শোনা উচিত। তাদের বক্তব্যগুলোও ব্যাপকভাবে প্রচার করলে ভাল হয়। সাধারণ মানুষ সবকিছু শুনে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারত। পরের মুখে শুধু ঝাল নয়, মিষ্টি খেলেও স্বাদ ভাল বোঝা যায় না।

সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে একটি অসাধারণ সংকলন আমার চোখে পড়েছে। সামহোয়ার ইন ব্লগে। সংকলনটির নাম ফিরে দেখা ৭১ । ডাউনলোড করে নিজস্ব সংগ্রহে রেখে দিয়েছি। মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহীরা সংকলনটি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

এটা একটি পিডিএফ ফাইল (*.pdf)। এডোব রিডার অথবা ফক্সিট রিডার দিয়ে পড়তে হবে।
পৃষ্ঠাসংখ্যা : ২০৫
ফাইল সাইজ: ৬.৪৭ মেগাবাইট

Post a Comment

0 Comments

আরো পড়ুন -->>